মালদার আম সারা পৃথিবীতে বিখ্যাত।আর সেই আম নিয়ে আজ থেকে দুই দিন ব্যাপী চলবে পুরাতন মালদার নারায়নপুর গোল্ডেন পার্কে আম প্রদর্শনী মেলা। আজ এই আম প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব।তিনি ফিতা কেটে এই মেলার শুভ সুচনা করেন। এছাড়াও আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, সভাধিপতি সরলা মুর্মু, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র ও কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, গাজোলের তৃণমূলের বিধায়িকা দীপালি বিশ্বাস, মোয়াজ্জেম হোসেন সহ অন্যান্য আধিকারিকরা। আজ আম প্রদর্শনীতে প্রায় ১০০ রকমের আম প্রদর্শন করা হয়। এমনকি আমের ঝুড়ি হাতে দিয়ে সকল অতিথিকে বরন করা হয়।
আজ এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন আম নিয়ে অনেক রকম গবেষণা করা হচ্ছে। কীভাবে আমকে ভালো ভাবে যত্ন সহকারে বাইরে পাচার করা যাবে তা নিয়ে সমস্ত কাজ শুরু করা হয়েছে। তিনি আরও বলেন পর্যটক যারা আসেন তাদের প্রত্যেকের টেস্ট বা চিন্তাধারা অন্য রকম থাকে। কেউ পছন্দ করে পাহাড় কেউ নদী কেউবা সাগর, জঙ্গল বা মরুভূমি এমন কিছু মানুষ আছে যারা ঐতিহাসিক জায়গা পছন্দ করে। তাই তারা যাতে তাদের পছন্দের মধ্যে আমেরও একটি জায়গা করে তোলা হবে তাদের মধ্যে। এর পাশাপাশি পাহাড়ে যে সংঘর্ষ চলে রয়েছে সে বিষয়ে তিনি সবাইকে শান্তির বার্তা দেন এবং বলেন সমধানের পথ খুজতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব এই আন্দোলন থামাতে হবে। পাশাপাশি তিনি এও বলেন পাহাড়ের সাথেও পর্যটক শিল্প জড়িত। এছাড়াও অনেক শিল্প পাহাড়ের সাথে যুক্ত ফলে এই আন্দোলনের জন্য তার উপরেও অনেক প্রভাব পরবে। যেটা মোটেও লাভজনক না বরং ক্ষতিকর। যদি পর্যটনদের আসা কোন কারন বশত আতকে যায় তাহলে পাহাড়ের অর্থনীতিতে অনেকটা প্রভাব পরবে। এখন পর্যন্ত কয়েকশো টাকা ক্ষতি হয়েছে।